দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় তেল নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ইসলামপুরের হুলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাথির উপজেলা বহরপুর গ্রামের আবদুর বারেকের ছেলে এবং বহরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, তেল নিয়ে ফেরার পথে রাজবাড়ী বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুরের হুলাইল গ্রামের গজারিয়া ব্রিজে ধাক্কা লেগে গুরুতর আহত হন মাহাথির। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
/অ