দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কাহারোল উপজেলার মোহাম্মদ আজিজ এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ও ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পঞ্চগড় থেকে ছেঁড়ে আসা ট্রাকটি শনিবার সন্ধ্যা থেকে টায়ার বিস্ফোরণের কারণে সড়কের পাশে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল।
বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ