দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা শহরের একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিরিয়াল ভঙ্গ এবং বোতলে জ্বালানি তেল নেওয়ার অভিযোগে তিনজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে শহরের ভিটাসাইর এলাকায় অবস্থিত মা ফাতেমা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাঈদুন নবী জোহা।
অভিযান চলাকালে সিরিয়াল ভঙ্গ করার অভিযোগে দুই ব্যক্তিকে যথাক্রমে ১০০ ও ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বোতলে পেট্রোল নেওয়ার অপরাধে আরও একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাঈদুন নবী জোহা জানান, জনদুর্ভোগ কমানো এবং জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/