দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জুনায়েদ মিয়া (১৪) উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামের দুবাই প্রবাসী রমিজ মিয়ার ছেলে।
পরিবার জানায়, গত শুত্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় জুনায়েদ বাড়ির সামন থেকে নিখোঁজ হয়। এর দুই দিন পর রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
নিখোঁজ হওয়ার পর তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্তানের সন্ধান চান।
মরদেহ উদ্ধারের পর জুনায়েদের বাবা ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় তিনি স্থানীয় এমপিসহ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ