দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পদ্মা নদী থেকে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আরাফাত হোসেন শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই এলাকাবাসী নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরাফাত হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জে আই