দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে পাম্পগুলোতে তীব্র জ্বালানি তেলের সংকটের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পাম্প মালিকদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা বিআরটির মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা প্রমুখ।
জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পাম্প থেকে তেল দেওয়া হবে না। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের পক্ষ থেকে কাগজপত্র যাচাইবাছাইয়ে চেক পোস্ট বসানোসহ পাম্পে ক্রেতাদের রিসিভ ও মোবাইল নাম্বার সরবরাহ করে তেলা দেওয়াসহ সঙ্কট কাটাতে কঠোর মনিটরিং করা হবে। যাতে একই ব্যক্তি একাধিকবার তেল নিতে না পারে। এছাড়াও প্রত্যেকটি পাম্পে এসব নির্দেশনা ব্যানার টাঙিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, জয়পুরহাট জেলায় ২০টি তেলের পাম্প রয়েছে। জেলায় দৈনিক চাহিদা রয়েছে পেট্রোল ৫৫ হাজার ৭০০, অকটেন ৩৭ হাজার ৩০০ ও ডিজেল ৮৬ হাজার ১০০ লিটার। তবে এই চাহিদার বিপরীতে তেল কম সরবরাহ পাওয়ায় এ সঙ্কট ও ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
আরএ