দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচরে মধুমতি নদীর জেগে ওঠা বালুচরে (ভাইরাল মিনি কক্সবাজার) ঈদে চাচির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া তাসমিয়া (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামের মধুমতী নদী থেকে বড়দিয়া নৌ-পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। সে উপজেলার মঙ্গলাহাটা গ্রামের জাকিরের মেয়ে। তার চাচি রেশমার সঙ্গে ঈদে বেড়াতে এসেছিল।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের সময় তাসমিয়া তার চাচি রেশমার বাবার বাড়ি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে আসে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাসমিয়া তার চাচি রেশমা ও অন্যান্যদের সঙ্গে মিনি কক্সবাজার খ্যাত ডিগ্রিচর মধুমতি নদীর চরে ঘুরতে যায়। এসময় নদীতে গোসলে নেমে তাসমিয়া নিখোঁজ হয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, ‘গত বৃহস্পতিবার মধুমতি নদীতে একটি মেয়ে নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তবে মেয়েটি নিখোঁজের সঠিক তথ্য না দেওয়ার কারণে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসেনি। আমরা স্থানীয়দের নিয়ে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।’
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক( এসআই) এনায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
/অ