দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন গোলাকান্দাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।
সভায় বক্তব্য দেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সিনিয়র সহ-সভাপতি রজব আলী ফকির, সহ-সভাপতি শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, চন্দন ফকির, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, যুবদল সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ছাত্রদল নেতা রাকিব হাসান ও অন্তর দাস, স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস মিয়া, বিনয় চন্দ্র ঘোষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গোলাকান্দাইল ইউনিয়নের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য বরদাস্ত করা হবে না। কেউ এসব অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মাদক কারবারিদের আটক করে পুলিশে সোপর্দ এবং এলাকা থেকে উচ্ছেদ করা হবে।
তারা আরও বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে স্বপ্নের রূপগঞ্জ গড়ে তোলা হবে।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোলাকান্দাইল, সাওঘাট, পূর্বপাড়া, মধ্যপাড়া ও উত্তরপাড়া প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
জে আই