দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেতাকর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে সালিশ বাণিজ্য ও চাঁদাবাজির মতো অপকর্ম কমে আসবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি ফখরুল ইসলাম বলেন, নেতাকর্মীদের চাকরি বা আয়ের ব্যবস্থা থাকলে তারা সালিশ বাণিজ্য ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়াবে না। শুধু ওয়াজ-নসিহত করলেই হবে না, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, আজ অনেক ত্যাগী নেতাকর্মী আছেন যারা আর্থিকভাবে অসচ্ছল। তাদের কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে এবং তাদের জন্য কর্মের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।
সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, চলতি বছরেই প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং দেশের নেতৃত্ব গ্রহণ করেছেন।
তিনি বলেন, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ এই বিশ্বাস ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রাজধানীর একটি হোটেলের হলরুমে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ নোয়াখালী-৫ জাতীয়তাবাদী ফোরাম। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এর রুহের মাগফেরাত কামনা করা হয়।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে এবং শাহজাহান কামাল ও ইব্রাহিম খলিল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের প্রায় দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আহছানুল্লাহ মানিক এবং কবিরহাট পৌরসভা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম পলাশসহ অনেকে।
জে আই