দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকা থেকে আলোচিত পাঁচ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব–১৫ কক্সবাজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৯ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প–৮ পূর্বের ব্লক বি/৩২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বীর হোসেন (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বীর হোসেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে আলোচিত পাঁচ হত্যা মামলার পলাতক আসামি বীর হোসেন ক্যাম্প–৮ পূর্ব এলাকায় অবস্থান করছে। এরপর বিষয়টি নিশ্চিত হতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
তথ্য নিশ্চিত হওয়ার পর র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার বীর হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় ২০২৩ সালে দায়ের হওয়া দুটি হত্যা মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জে আই