• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ
  • গফরগাঁও

সংঘর্ষের ২৬ ঘণ্টা পরও মামলা হয়নি গফরগাঁওয়ের বালু ঘাট দখল ইস্যুতে

ময়মনসিংহ প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৬, ১৯:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালু ঘাট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। এ নিয়ে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরস্পরের ওপর দায় চাপাচ্ছে বলে জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত বিআইডব্লিউটিএর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি বলে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি কলেজ ঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন তার সমর্থকদের নিয়ে বালুর ঘাট দখলের চেষ্টা করেন। স্থানীয়রা বাধা দিলে তিনি সরে যান। পরদিন বৃহস্পতিবার আবারও বড় মোটরসাইকেল বহর নিয়ে একই স্থানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় একটি নৌকার মাঝিকে মারধর করা হয় এবং নৌকায় আগুন দেওয়া হয়।

ঘটনার পর স্থানীয়রা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে মুক্তার হোসেনের সমর্থকরা পালিয়ে যান। এ সময় তাদের অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। তবে মাঝি ছাড়া অন্য কোনো আহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নেতৃত্ব মুক্তার হোসেনকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, মুক্তার হোসেনকে অব্যাহতির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেন যুবদল কর্মী শফিকুল ইসলাম। এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

সুনামগঞ্জে শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু দুই দিনব্যাপী লোক উৎসব

মামলার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আবদুল্লাহ-আল-মামুন বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের নয়, এ বিষয়ে বিআইডব্লিউটিএকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ড্রেজার কোম্পানির ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যুবদল কর্মীকে মারধরের বিষয়টি শোনা গেছে বলেও জানান তিনি, তবে এ ঘটনায়ও এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।

জে আই

  • ছাত্রদল
  • বালু ঘাট
  • সংঘর্ষ
এ সম্পর্কিত আরও খবর
বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল আহ্বায়ককে অব্যাহতি
বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল আহ্বায়ককে অব্যাহতি
বাগেরহাটে আধিপত্য বিস্তারে সংঘর্ষে নিহত ১, বসতবাড়িতে অগ্নিসংযোগ
বাগেরহাটে আধিপত্য বিস্তারে সংঘর্ষে নিহত ১, বসতবাড়িতে অগ্নিসংযোগ
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত বেড়ে ৫
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত বেড়ে ৫
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জনের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।