দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী ‘স্টার লাইন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গাড়ির চালক এবং একই পরিবারের আরও ৪ জন সদস্য প্রাণ হারান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, মাগরিবের আজানের ঠিক ১৫ মিনিট আগে কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। যাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক বরিশালের জামাল হোসেন (৫২), জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া ঢাকার মোহাম্মদপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি আব্দুল মুমীন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামে। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকার মাদরাসার ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি শনাক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
আরএ