দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহাষ্টমীর পুণ্যস্নান করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের গোকর্ণঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ অপর্ণা সূত্রধর শহরের কলেজপাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে এবং খ্রিস্টিয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, মহাষ্টমী উপলক্ষে তারা তিতাস নদীতে শূন্যস্থানে যান। স্নানের সময় হঠাৎ করেই অপর্ণা পানির নিচে তলিয়ে যায়। তার মা নমিতা সূত্রধর তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এবং ভৈরব থেকে আসা ডুবুরি দল দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগামীকাল শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হবে।
জে আই