দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ মার্চ) দুপুরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডারমোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঢাকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে এস আই কাউন্টার, সেবা লাইন এবং জেনিন কাউন্টার প্রতিটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) মো. নাজমুল হোসেন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক খাঁন। টাস্কফোর্সের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জে আই