• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী

নেতার বিয়েতে ডিজেল উপহার!

পটুয়াখালী প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৬, ১০:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়ের আয়োজন ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিয়েতে প্রচলিত উপহারের পরিবর্তে অতিথিরা বরের হাতে ডিজেল তুলে দেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়ের অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মী এবং সমর্থকরা ডিজেলভর্তি একটি পাত্র উপহার দেন।

বিয়ে ঘিরে ডিজেল উপহার দেওয়ার বিষয়টি আলোচনায় আসে একই দিন রাত ১০টার দিকে গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমানের এক ফেসবুক পোস্টের মাধ্যমে। ডিজেল উপহারের ছবি সংযুক্ত ফেসবুক পোস্টে তিনি লেখেন, “তৈলের তীব্র সংকট মোকাবেলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন।”

বিয়েতে আগত ডিজেল উপহার প্রদানকারী অতিথিরা জানান, সাম্প্রতিক সময়ে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে এখানে তেল সরবরাহ সীমিত রয়েছে। এতে মানুষ ব্যাপক ভোগান্তিতে রয়েছেন। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উপহার দিয়ে জ্বালানি সংকটের বিষয়টি সামনে আনার চেষ্টা করা হয়েছে বলে জানান তারা।

উপহার প্রদানকারী অন্যতম সদস্য পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান বলেন, ফাহিম ভাইয়ের বিয়েতে আমরা একটি বাস্তবতা তুলে ধরতে চেয়েছি। পটুয়াখালী ও দুমকি উপজেলার ৭টি ফিলিং স্টেশন ঘুরেও আমরা নিজেদের বাইকের জন্য তেল পাইনি। পরে বাধ্য হয়ে খুচরা দোকান থেকে বেশি দামে ডিজেল কিনেছি। এই ঘটনা থেকেই আমরা তাকে ডিজেল উপহার দিয়েছি। যাতে বিষয়টি নজরে আসে।

ডিজেল উপহার প্রদানকারী পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম বলেন, আমরা এই উদ্যোগের মাধ্যমে বর্তমান সময়ের বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছি। আজ দেশের সর্বত্র তেলের সংকট। যা সাধারণ মানুষের জন্য দুর্ভোগের সৃষ্টি করেছে। আমরা নিজেরাও বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে তেল পাইনি। এই পরিস্থিতিতে বিয়ের মতো একটি সামাজিক অনুষ্ঠানে প্রতীকীভাবে ডিজেল উপহার দেওয়ার মাধ্যমে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। আশা করছি তেলের সংকটের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

এ ধরনের ব্যতিক্রমী উপহার প্রদান করে উপস্থাপন করায় দেশের জ্বালানি ব্যবস্থাপনার বর্তমান সংকটের প্রতিচ্ছবি ফুটে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

আরএ

  • বিয়ে
  • উপহার
এ সম্পর্কিত আরও খবর
বিয়ে করলেন বাদশা!
বিয়ে করলেন বাদশা!
বিয়ে করলেন মনিকা কবির
বিয়ে করলেন মনিকা কবির
নায়িকার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই
নায়িকার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই
কুয়াকাটায় ৫ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন সাবেক মেয়র
কুয়াকাটায় ৫ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন সাবেক মেয়র
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।