দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন। এছাড়াও বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে খোন্দকার মাশুকুর রহমান মাশুক জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরএ