দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরে শুরু হয়েছে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ। বুধবার (২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে জিলা স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
সভা পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সদস্য সচিব মাজেদ আলী বাবুল। সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।
রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় সমাবেশ মঞ্চে আসবেন তিনি এবং রংপুরবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এ সময় রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন বলে জানা গেছে।
এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে আসা নানা রঙের পোশাক পরা নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।