দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃত্বের দাবিতে দুই নারী এক যুবকের বাড়িতে অবস্থান নেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার মাস্টারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা ও কুমিল্লা থেকে আসা শারমিন আক্তার ও হোসনে আরা নামের দুই নারী আপেল মাহমুদের বাড়িতে অবস্থান করছেন। আপেল মাহমুদ ওই এলাকার আবু হোসেনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, রোববার থেকে ওই দুই নারী তাদের সন্তানদের নিয়ে বাড়িটিতে অবস্থান করছেন। শারমিন আক্তারের সঙ্গে প্রায় আট বছর বয়সী একটি কন্যা সন্তান এবং হোসনে আরার সঙ্গে ১৬ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে এবং উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা অভিযুক্ত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
শারমিন আক্তার বলেন, তিনি স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরে যাবেন না।
হোসনে আরাও একই দাবি জানিয়ে বলেন, তাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং সন্তানের পিতৃত্বের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন।
স্থানীয় বাসিন্দা মকবুল মিয়া জানান, ঘটনার পর থেকে এলাকায় মানুষের ভিড় বেড়েছে। তবে এ বিষয়ে জানতে আপেল মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, বিষয়টি তার জানা আছে, তবে এখনো সত্যতা যাচাই করা হয়নি এবং এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
জে আই