দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হাকিমপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২২ মার্চ) বিকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, রাজশাহী মেডিকেল কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডাঃ শাহ আলম (মন্টু), প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের এস এম আবু হোরাইরা, বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার মহাতামিম মাওঃ শামসুল হুদা, উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে শুধু পুলিশ বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, সবাইকে সহযোগিতা করতে হবে। আইন অবশ্যই কার্যকর হবে, কিন্তু আমাদের সকলের দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।’ তিনি আরও আশ্বাস দেন, হাকিমপুর হিলি স্থলবন্দর ও রেলস্টেশনসহ এলাকার অন্যান্য উন্নয়নের দাবিগুলো অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
স্থানীয়রা মাদকমুক্ত হাকিমপুর ও হিলির সার্বিক উন্নয়নসহ স্বাস্থ্য, যোগাযোগ এবং শিক্ষা খাতের উন্নতির ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী সব সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/