দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় রিতা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার পায়ে শিকল বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিতা বেগম ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রিতা বেগমকে মানসিকভাবে অসুস্থ সন্দেহে কিছুদিন ধরে পরিবারের পক্ষ থেকে আলাদা একটি ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সোমবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পায়ে শিকল বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, রিতা বেগম সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং তাকে অযৌক্তিকভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/