দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী চান্দের গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ আনিস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুর ১টার দিকে শাহপরীরদ্বীপ বড়াখাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আনিস টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বাসিন্দা এবং বকসু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী চান্দের গাড়ির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আনিস গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সনজীব জানান, চান্দের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আনিস নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।