• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি
  • রাজাপুর

‘দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে নতুনভাবে সাজানো হবে’ 

ঝালকাঠি প্রতিনিধি
  ২২ মার্চ ২০২৬, ১৮:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে তা ব্যবহার উপযোগী করে মানুষের জীবনধারাকে নতুনভাবে সাজানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেন, ‘আমাদের ঘরবসতি বাড়ছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে জলাবদ্ধতা বাড়ছে। পরিকল্পনার অভাবে পানি জমে থাকছে—এই পানি যাবে কোথায়? আল্লাহ আমাদের খালের মাধ্যমে প্রাকৃতিক ড্রেনেজের ব্যবস্থা করে দিয়েছেন। খাল আমাদের লাইফলাইন, অথচ আমরা সেই খালই বন্ধ করে দিচ্ছি।’

রোববার (২২ মার্চ) ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া উপ-প্রকল্পের আওতায় তুলাতুলির খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা ভূগর্ভস্থ ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি তুলছি, এতে পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। এ অঞ্চলে তেমন কলকারখানা নেই, মানুষের জীবিকার প্রধান উপায় কৃষি। কৃষিকাজের জন্য পানির প্রয়োজন অপরিহার্য।’

তিনি বলেন, ‘আমাদের রাস্তা কম, কিন্তু আল্লাহ আমাদের নদীপথ দিয়েছেন, যাতে সহজেই পণ্য ও যাত্রী পরিবহন করা যায়। যেখানে খালগুলো সচল রয়েছে, সেখানে বাজারগুলোও জমজমাট।’

তিনি উল্লেখ করেন, খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়া অব্যাহত রেখেছিলেন। বর্তমানে তাদেরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান জনস্বার্থে আবারও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছেন।

খাল দখল প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক জায়গায় খাল দখল হচ্ছে। খালের দিকে তাকালেই বোঝা যায় কারা দখল করছে—তারা প্রভাবশালী ও শক্তিশালী।’

এ সময় তিনি দখলদারদের বয়কট করার আহ্বান জানান। তিনি বলেন, ‘কোনো সাধারণ কৃষক বা খেটে খাওয়া মানুষ খাল দখল করে না। দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারাকে নতুনভাবে সাজানো হবে, ইনশাআল্লাহ। এটি আমাদের সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি।’

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘খাল খনন যেন সঠিকভাবে হয়, শুধু নামমাত্র কাজ না হয়। আমি নিজে মেপে দেখব এবং এমপিকেও তা মেপে দেখার জন্য বলেছি। জনগণকেও কাজ বুঝে নেওয়ার আহ্বান জানাই। এভাবেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এছাড়া জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ কোটি ১১ লাখ ১৪ হাজার ৩৬৭ টাকা ব্যয়ে প্রায় ৩ দশমিক ৪১ কিলোমিটার খাল খনন করা হবে, যা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সংশ্লিষ্টরা জানান, এ উপ-প্রকল্পের আওতায় তুলাতুলির খালসহ মোট ২৩ দশমিক ০৯ কিলোমিটার খাল পুনঃখনন এবং প্রায় ৬ দশমিক ৮৪ কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজ করা হবে। পাশাপাশি তিনটি কালভার্ট এবং একটি ডব্লিউএমসিএ অফিস ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, আংগারিয়া উপ-প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ৬৭২ হেক্টর জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ৫৭১ হেক্টর জমি সরাসরি উপকৃত হবে এবং ১ হাজার ৮৮১টি পরিবারের সদস্যরা এ প্রকল্পের সুফল ভোগ করবেন।

  • নৌ পরিবহন
  • প্রতিমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
নদীপথে স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে: নৌ প্রতিমন্ত্রী
নদীপথে স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে: নৌ প্রতিমন্ত্রী
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী
২ ট্রেনের শিডিউল বিপর্যয়, পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে : রেলপথ প্রতিমন্ত্রী
২ ট্রেনের শিডিউল বিপর্যয়, পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে : রেলপথ প্রতিমন্ত্রী
জামালপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত
জামালপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।