দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে একতা ও নীলসাগর এই দুটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দেশের প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি বলেন, সবগুলো না, দুটি ট্রেন। একতা এবং নীলসাগর। এতে পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট স্টেশন মাস্টার এবং ট্রেনটির দুই লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, আপাতত আমাদের ট্রেন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। রেলের মাঠ পর্যায় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। সবাই মাঠে সক্রিয় আছেন।
দুই ট্রেনের বিলম্বে যাত্রীসেবায় কিছুটা বিঘ্ন ঘটেছে উল্লেখ করে হাবিব বলেন, পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি স্টেশনে এসেছেন।
আমি সেটা পরিদর্শন করতে এখানে এসেছি। আমি আসার এক ঘণ্টা আগেও আপনারা নিশ্চয় জানতেন না আমি এখানে আসব বলেন তিনি।
রেলপথ প্রতিমন্ত্রী জানান, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পরও সার্বিকভাবে রেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন।
জে আই