দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ‘দেশ টেলিভিশন’-এর জেলা প্রতিনিধি রাজ্জাক রাজের উদ্যোগে এবং ডু সামথিং ফাউন্ডেশনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ১০০টি অসহায় পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি তেল মাংস ও মশলা।
এ সময় কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রাজ্জাক, ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি মোতাহার হোসেন ও আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
/অ