দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গমুখী মানুষের ঘরমুখো যাত্রায় স্বস্তির হাসি ফুটেছে। ছুটির আমেজে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন লাখো মানুষ।
বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কগুলোতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ চোখে পড়লেও স্বস্তির বিষয় কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
বিশেষ করে উত্তরবঙ্গগামী যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগাম প্রস্তুতি, সড়ক সংস্কার এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের কারণে এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ফলে যাত্রীদের ভোগান্তি কমেছে।
বাড়ি ফেরা যাত্রীরা জানান, গত বছরের তুলনায় এবারের যাত্রা অনেক সহজ ও দ্রুত হচ্ছে। দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকতে হচ্ছে না বলে তারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে।
এদিকে, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। চালকদের ধীরগতিতে গাড়ি চালানো ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে, যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের যানজট না থাকায় এবারের ঈদযাত্রা স্বস্তির বার্তা দিচ্ছে উত্তরবঙ্গগামী মানুষের জন্য।
আরএ