দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃষ্টিস্নাত স্নিগ্ধ সকালে পদ্মা সেতু হয়ে দুর্ভোগ ও বিড়ম্বনা ছাড়াই নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণের ২১ জেলার মানুষ।
বৃহস্পতিবার সকালে দেখা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থাপনায় খুব দ্রুত সময়ে টোল প্রদান করে গন্তব্যে ছুটছে ঘরমুখো মানুষকে নিয়ে যানবাহনগুলো। এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনে পাশাপাশি ব্যক্তিগত ছোট যানবাহনেরও আধিক্য রয়েছে। দুই চাকার ব্যক্তিগত বাহন মোটরসাইকেলে করেও অনেকে বাড়ি যাচ্ছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত হয়ে যান পারাপার হয়েছে ৪১ হাজার ৮শ’ ৮৫টি। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২শ’ ৫০ টাকা।
পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, দক্ষিণের নিবিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে কাজ অব্যাহত রেখেছ সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত হয়ে যান পারাপার হয়েছে ৪১ হাজার ৮শ ৮৫টি। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২শ ৫০ টাকা।
আরএ