দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে ঢাকা থেকে আসা ইমাদ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করেছে র্যাব-৮। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এর অপারেশন প্রেস সেক্রেটারি অমিত হাসান এ তথ্য জানান।
র্যাব জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি বাসে মাদক বহন করা হচ্ছে। পরে বাসটি তল্লাশি করে বক্সে রাখা একটি কার্টনের ভেতর সাদা কস টেপে মোড়ানো ছয়টি আকাশি রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ছিল বলে জানায় র্যাব।
আটক আনোয়ার হোসেনের বয়স ৫৫ বছর। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব বলছে, এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক ব্যক্তি ও জব্দ আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
জে আই