দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দলইপাড়া এলাকায় একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ২৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের থানায় নেওয়ার পথে তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তারা আসামিদের ছিনিয়ে নিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের নিয়ে আসার সময় কিছু লোক হট্টগোল সৃষ্টি করে তাদের পালাতে সহায়তা করে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি। ইয়াবা উদ্ধার এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এমএস/