দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে র্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেছেন, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কোনো দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না।
বুধবার দুপুরে নগরীর বাস টার্মিনাল, বাজার এলাকা পরিদর্শন এবং লঞ্চঘাটে যাত্রীদের সঙ্গে কথা বলার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-৮ অধিনায়ক বলেন, বাস টার্মিনাল ও লঞ্চঘাট পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পরিদর্শনকালে র্যাব-৮ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/