দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
বুধবার(১৮ মার্চ) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব পোড়াপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, নিহত ব্যক্তি প্রায় দুই বছর ধরে গাঁড়াডোব এলাকায় অবস্থান করে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। বুধবার দুপুরে তিনি রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির একটি দল এসে তার হাতের ছাপ সংগ্রহ করেছে। পরিচয় নিশ্চিত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জে আই