দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উম্মে হাবিবা রিজু নামে এক শিক্ষার্থী ছাঁদ থেকে পড়ে নিহত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে নগরীর কেওয়াটখালি ভাড়া বাসায় ৯টা ২১ মিনিট থেকে ৯টা ৩৪ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। পরে বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিজু কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনুমানিক দেড় মাস আগে রিজু অস্ত্রপ্রচারের মাধ্যমে মা হন। এরপর থেকে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। বাসার মালিকের স্ত্রীর সঙ্গে তিনি বলতেন তার কিছু ভালো লাগে না।
ঘটনার দিন সিসি ক্যামেরায় দেখা যায়, সকাল ৯টা ২১ মিনিট রিজু নিজেই সিড়ি বেয়ে ছাঁদে ওঠে। পরে ৯টা ৩৪ মিনিটে পাশের বাসা থেকে চিৎকারের শব্দ শুনে রিজুর শ্বাশুড়ি দৌড়ে নিচে গিয়ে দেখেন তিনি নিচে পড়ে আছে। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, তার মরদেহ মর্গে আছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনাটি আত্মহত্যা বা ছাঁদ থেকে পড়ে মৃত্যুও হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত আরও বলা যাবে।
আরএ