দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের তারাকান্দার ঘর নির্মাণের জন্য তুলা গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. অলিউল্লাহ (২) এবং বাবুল মিয়ার ভাই রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল দুই শিশু। একসময় বাড়ির পাশেই ঘর নির্মাণের জন্য মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। এতে দুই জনই পানিতে ডুবে যায়।
পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ওই গর্তে জমে থাকা পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাদের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরএ