দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন সন্ন্যাসীচর খলিফাকান্দি এলাকায় এক ব্যাক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিক স্থানীয়রা হাইওয়ের পাশে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত লোকটিকে দেখতে পেলে ৯৯৯ ফোন দেন। পরে হাইওয়ে থানা পুলিশ এসে লোকটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবচর হাইওয়ে থানার ওসি জহিরল ইসলাম জানান, ট্রিপল নাইনে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মৃত্যু হয়।
আরএ