দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে তেল নেওয়ার সময় একটি ট্রাক দুর্ঘটনায় ট্রাক মালিক ও হেলপারের মৃত্যু ঘটেছে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।
স্থানীয় বিএনপি নেতা মো. সোবাহান জানিয়েছেন, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী মেশিনের সামনে দাঁড়ান। এসময় ঢাকা থেকে বেনাপোলগামী ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে ছিলেন। হঠাৎই একটি মাহেন্দ্র গাড়ি থেকে তেল নিচ্ছিল এবং ওই সময়ে বেপরোয়া গতিতে আরেকটি ট্রাক পাম্পে প্রবেশ করে মাহেন্দ্র গাড়িটিকে চাপা দেয়। এতে মাহেন্দ্র গাড়ির সামনে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে গুরুতরভাবে চাপা দেয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন অর রশিদ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। মৃতদেহ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে এবং ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই