দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে মৌমাছির কামড়ে তোজাম্মেল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের নজবুল হকের ছেলে।
নিহতের ভাতিজা এরশাদ আলী জানান, সকালের দিকে আমাদের গ্রামের কাঁকড়াতলার মাঠে চাচা ও তার ছেলে তামাকের জমিতে কাজ করছিলেন। পরে একটি বাগানের মধ্য দিয়ে আসার সময় মৌমাছির চাকে পাখিতে থাবা দেয়। এসময় এক ঝাঁক মৌমাছি চাচার শরীরে কামড় দেই। এতে ঘটনাস্থলে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুল ইসলাম মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শাহিনুল ইসলাম জানান, নিহতের শরীরে অসংখ্য মৌমাছির কামড় ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসা চলা অবস্থায় মারা যান তিনি।
আরএ