দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের এক দোকানে ওই যুবক ১৪ হাজার টাকা বিকাশ করতে যায়। এসময় ওই দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। তবে ওই যুবকের সহযোগী জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান (২৮) পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।
আরএ