দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে লোকাল বাস থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ নুর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে গোয়ালন্দ উপজেলার হ্যাচারি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত নুর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার একটি দল গোয়ালন্দ উপজেলার হ্যাচারির সামনে অবস্থান নেয়। এ সময় কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী ‘অনিক পরিবহণ’ নামের একটি লোকাল বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে নুর মোহাম্মদের সিটের নিচে দুই পায়ের মাঝখানে রাখা একটি কালো রঙের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নুর মোহাম্মদ স্বীকার করেছেন, তিনি অবৈধ এই অস্ত্রটি বাসে করে ঢাকার নবীনগরে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএ