দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ৭ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন হালিমা-খালেক ফাউন্ডেশন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন পরিষদের সামনে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
হালিমা-খালেক ফাউন্ডেশন চেয়ারম্যান হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমা-খালেক ফাউন্ডেশন পরিচালক ও নশাসন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ফকির।
এসময় বক্তারা বলেন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। হালিমা-খালেক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে এবছর ৭ শতাধিক মানুষের মাঝে চাল,ডাল, তেল, চিনি সেমাইসহ ঈদসামগ্রী হাতে তুলে দেওয়া হয়। আর আগামীতেও এ ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।
এ সময় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ বিভিন্ন ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আগামী এক বছর পর যখন আমরা আবার হালিমা-খালেক ফাউন্ডেশনের মাধ্যমে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে ঈদসামগ্রী নিয়ে বসবো, তখন হয়তো দেওয়ার মতো এত হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। দেশের মানুষের জীবনমান যদি এমনভাবে উন্নত হয়, তাহলে সেটিই হবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এবং আমার এমপি হিসেবে দায়িত্ব পালনের প্রকৃত সফলতা।
এ সময় হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান পলাশ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ৭ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ বিভিন্ন ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু ঈদে সহায়তা দেওয়া নয়, বরং সমাজের অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ানো। ভবিষ্যতে হালিমা-খালেক ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা সুবিধাভোগীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন।
/অ