দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় ইফতার মাহফিল থেকে রফিকুল ইসলাম রফিক নামে একাধিক মামলার আসামি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ আবাসিক এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নওগাঁর শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, গ্রেপ্তার রফিকুলের নামে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরএ