দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১১ মার্চ) গভীর রাতে যশোরের চৌগাছা উপজেলার একটি ইটভাটা থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটায় অভিযান চালানো হয়। রাত সাড়ে ১১টা থেকে প্রায় আধাঘণ্টা ধরে অভিযান চলে। পরে সেখান থেকে হাত-পা বাঁধা ও শারীরিকভাবে বিধ্বস্ত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে যশোর র্যাব ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অপহরণের সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।
জানা গেছে, যশোর শহরের শংকরপুর এলাকায় ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর অ্যাগ্রোভেট’ নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে জাহাঙ্গীর আলমের।
গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ফোন করে তাকে জীবিত ফেরত পেতে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
জে আই