দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর আত্রাই উপজেলায় হোলি উৎসব উপলক্ষে মদপানের পর নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন যুবক গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম ইসলাম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নাইম ইসলামের ভগিনীপতি আরিফুল ইসলাম জানান, হোলি উৎসব উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে নাইমসহ গ্রামের আরও তিন যুবক স্পিরিটের বোতলে করে মদপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলামের মৃত্যু হয়।
অসুস্থ অন্য তিনজন হলেন, একই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মদপানে অসুস্থ হয়ে কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন এবং নাইম নামে একজন মারা গেছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
জে আই