দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে মাদকের টাকা না পেয়ে জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
বুধবার (১১ মার্চ) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুন কবির জামতৈল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য।
জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার জানান, আমরা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় ছিলাম। ইউনিয়ন পরিষদে এসে দেখি চেয়ারম্যানের চেয়ার, ডেস্ক টেবিলসহ আরও কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করেছে হুমায়ুন কবির।
প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার আরও জানান, আমি পরিষদে না থাকায় মদ পানের টাকা না পেয়ে এমন ঘটনা ঘটিয়েছে ইউপি সদস্য হুমায়ুন। মাঝে মধ্যেই মদ পানের টাকার জন্য এসে হুমকি ধামকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমায়ুন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কামারখন্দ থানার ওসিকে জানিয়েছি।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য হুমায়ুন কবিরকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন,কথা শোনা যাচ্ছে না। আপনাকে একটু পরে ফোন করছি।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, জামতৈল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যানকে থানায় জিডি করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাকে ইউএনও বরাবর একটি চিঠি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরএ