দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিতরণ করা হয়েছে ফ্যামিলি কার্ড। প্রথম পর্যায়ে বাঞ্ছারপুর পৌর এলাকার ৮৬টি পরিবারের নারী সদস্যকে এ কার্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাঞ্ছারামপুর উপজেলা সদরের জগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি জোনায়েদ সাকি।
কার্ড বিতরণে দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানকে বাছাই করা হয়েছে। কার্ডের মাধ্য পরিবারের নারী প্রধানরা আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হবে। টাকা জমা হবে কার্ডধারীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে। ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগী নারীরা। ঈদের আগে এই কার্ড তাদের আনন্দ বাড়িয়েছে বলে জানান তারা।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের এমপি খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক এমপি এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।
আরএ