দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৯ মার্চ) রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার রাতে ওই বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত চারজন আহত হন।
সংঘর্ষ ও বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জে আই