দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিএনজি চালক লালপুর উপজেলার নওপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন- আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। পথে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। কুয়াশার কারণে রাস্তার গাড়িগুলো একে অপরকে স্পষ্টভাবে দেখতে পারছিল না। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর সিএনজি ও ভটভটি ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা গেছে। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজিতে পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসা হচ্ছিল। পথে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।
কে