দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে পিরোজপুরে সমন্বিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা থেকে পিরোজপুর শহরের সদর রোড ও কাপুরিয়াপট্টি এলাকায় কসমেটিকস, কাপড় ও জুতার বিভিন্ন দোকানে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
মনিটরিং চলাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, লেভেলবিহীন পণ্য বাজারজাতকরণ, নিবন্ধন ব্যতীত ব্যবসা পরিচালনা এবং নকল লোগো ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিসহ মনিটরিং টিম ও পুলিশ সদস্যরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
/অ