দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন খাদে পড়ে মো. বিপ্লব মোল্লা (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নছিমনে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ–টেকেরহাট সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোপালগঞ্জ জেলা শহর থেকে যাত্রী নিয়ে একটি নছিমন টেকেরহাটের দিকে যাচ্ছিল। পথে কংশুর মসজিদ মোড় এলাকায় পৌঁছালে মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে দ্রুতগতির নছিমনটি রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক বিপ্লব মোল্লার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের বদর আলী মোল্লার ছেলে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে আহত দুইজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জে আই