দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটে ১২০ অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে ছিল আল নাহিয়ান শিশু পরিবারের শিক্ষার্থী ও কর্মচারীসহ সুবিধাবঞ্চিত পরিবারগুলো।
শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা শহরের আল নাহিয়ান শিশু পরিবার প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংযুক্ত আরব আমিরাত রেড ক্রিসেন্টের অর্থায়নে এবং ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ব্যবস্থাপনায় এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল আবু হানিফা নোমান। এ সময় উপস্থিত ছিলেন আল নাহিয়ান শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আব্দুল হাকিমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্য তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি চিনি, ৫ কেজি ছোলা বুট, ২ কেজি খেজুর, ৫ প্যাকেট নুডলস, ৫ প্যাকেট সেমাই ও ৫ কেজি লবণসহ মোট ১২ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।
সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ দাঁড়িয়ে উপকারভোগীরা এসব উপহার গ্রহণ করেন। রমজান মাসে এমন সহায়তা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আবু হানিফা নোমান বলেন, আর্তমানবতার সেবায় সংযুক্ত আরব আমিরাত সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। লালমনিরহাটের দুস্থ ও এতিম শিশুদের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএস/