দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে মানিকগঞ্জ সদর থানার একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সদর উপজেলার দিঘী ইউনিয়নের ঢাকা–আরিচা মহাসড়ক-এর মুলজান এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)। তারা দুজনেই উখিয়া উপজেলা, কক্সবাজার-এর বাসিন্দা।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই