দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বসতঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের অটোরিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ভাত খেয়ে বাড়িতে একা বসে আঁকাআঁকি করছিল শিশুটি। এ সময় তার বাবা বাড়িতে ছিলেন না এবং মা ছাগল আনতে মাঠে গিয়েছিলেন। কিছুক্ষণ পর শিশুটির মা বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মেয়ে ঝুলছে।
পরে দ্রুত তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা অভিযোগ করেন, মেয়েকে ঝুলন্ত অবস্থা থেকে নামানোর সময় তার পরনে থাকা পায়জামা খোলা ছিল। এ ঘটনায় তিনি জড়িতদের কঠোর বিচার দাবি করেছেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ঝুলিয়ে দেওয়ার আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই